,

সোমবার থেকে পরিবহন বন্ধ, ১ জুলাই থেকে ‘সর্বাত্মক লকডাউন’

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ রোধে আগামী ১ জুলাই থেকে সারাদেশে এক সপ্তাহের ‘সর্বাত্মক লকডাউনের’ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আর সোমবার থেকে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হবে। এই সময় থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাবে। তবে সীমিত পরিসরে কিছু প্রতিষ্ঠান বা ক্ষেত্র খোলা থাকবে।

শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সরকারের উচ্চপর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এর আগে সোমবার (২৮ জুন) থেকে কঠোর লকডাউন দেওয়া হতে পারে বলে শুক্রবার রাতে জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এবারের লকডাউনে জরুরি সেবা ও পণ্য পরিবহন ছাড়া সব ধরনের সরকারি-বেসরকারি অফিস ও সেবা এবং পরিবহন চলাচল বন্ধ থাকবে।

এদিকে সোমবার থেকে কঠোর লকডাউন কার্যকর হতে পারে এমন খবরে শনিবার থেকে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছাড়তে শুরু করে।

এর আগে বৃহস্পতিবার করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সারাদেশে ১৪ দিনের শাটডাউনের এ সুপারিশ করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য