,

উলিপুরে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত ব্যক্তির নাম বাবলু মিয়া (৫৩)। তিনি উলিপুর উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের বাগচির খামার গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত বাবলু মিয়ার দ্বিতীয় ছেলের বিয়ে হওয়ার পর থেকে দাম্পত্য জীবনের কলহ দেখা দেয়। তা নিরসনে তিনি বাবা হিসেবে ছেলের শ্বশুর বাড়ি গেলে সেখানে শ্বশুর বাড়ির লোকজন তাকে অপমান করে। এ অপমান সহ্য করতে না পেরে শনিবার ভোর রাতে ধামশ্রেণি উচ্চ বিদ্যালয়ের পূর্ব দিকে নিজ বাড়ীর আঙিনায় একটি লিচুর গাছের ডালে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বাবলু মিয়া।

বাড়ির কেউ না জানলেও স্থানীয়রা দেখে দুপুরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য