,

গাইবান্ধায় ৮ হাজার ইয়াবাসহ তিনজন আটক

news-image

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়া নামক স্থানে চেকপোস্ট বসিয়ে ৮ হাজার ১৮০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১৩। আটককৃতদের মধ্যে একজন নারী রয়েছেন।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জরুরি চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে র‌্যাব-১৩।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ জানান, জরুরি চেকপোস্ট বসিয়ে ৮ হাজার ১৮০ পিস ইয়াবাসহ মাদক বহনকারী একটি প্রাইভেট কার এবং মাদক বিক্রির নয়শ’ টাকাসহ তিনজনকে আটক করা হয়েছে।
তারা হলেন, গাইবান্ধার মো. লুৎফর রহমান (৩২) এবং মাগুরা জেলার কামাল শেখ (৩৪) ও ফাহিমা আক্তার (২৩)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন থেকে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করার কাজ চলছে বলে জানায় র‌্যাব।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য