,

দুই খানকে নিয়ে অভিজ্ঞতার কথা জানালেন নওয়াজুদ্দীন সিদ্দিকী

news-image

অনলাইন ডেস্ক : বলিউডের প্রতিভাবান অভিনেতা নওয়াজুদ্দীন সিদ্দিকী। সম্প্রতি তিনি কথা বলেছেন ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার শাহরুখ খান এবং সালমান খানকে নিয়ে। দুই তারকার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে নওয়াজ জানালেন, “শাহরুখ খানের সঙ্গে কাজ করলে মনে হয় সত্যি কোনও অভিনেতার সঙ্গে কাজ করছেন। একটি শট যতক্ষণ না পারফেক্ট হচ্ছে ততক্ষণ রিটেক হয়। শাহরুখ একটা সময়ে থিয়েটারে অভিনয় করতেন বলেই এই পারফেকশন রয়েছে তার মধ্যে। অন্যদিকে সালমান খানের সঙ্গে কোনও দৃশ্য থাকলে তা একবারই শ্যুট করবেন সুপারস্টার। দ্বিতীয় টেক হবে না।”

এদিকে, দুই বছর ধরে বড় পর্দা থেকে দূরে থাকার পর অবশেষে ভক্তদের মনে আশা জাগিয়ে কাজে ফিরেছেন কিং খান। দীপিকা পাডুকোন, জন আব্রাহামের বিপরীতে দেখা যাবে ‘পাঠান’ ছবিতে। কয়েক মাস আগেই ‘পাঠান’-এর শ্যুটিং শুরু করেছিলেন কিং খান। কিন্তু ভারত জুড়ে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় বন্ধ হয়ে যায় ছবির সব কাজ। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহ থেকেই ছবির শ্যুটিং শুরু করবেন শাহরুখ-দীপিকা-জন। মুম্বাইয়ের স্টুডিওতেই টানা ১০ দিন শ্যুটিং হবে। বায়ো বাবলের মধ্যেই শ্যুটিং হবে ‘পাঠান’-এর।

উল্লেখ্য, শাহরুখ অভিনীত সবশেষ ছবি ‘জিরো’ মুক্তি পেয়েছিলো ২০১৮ সালে। জানা গেছে, আনন্দ এল রায় পরিচালিত ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিলো।
অন্যদিকে, কানাঘুষো শোনা যাচ্ছে দক্ষিণের সুপারস্টার বিজয় অভিনীত মাস্টার ছবির অফিশিয়াল হিন্দি রিমেকে দেখা যাবে সালমান খানকে ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য