,

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীও ভূমিখেকো: হামাস

news-image

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন বা হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু বলেছেন, দখলদার ইসরায়েলের আগের শাসকদের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের কোনো পার্থক্য নেই।

পশ্চিম তীরে ইহুদিবাদী উপশহর নির্মাণের পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরও বলেছেন, ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীও তার পূর্বসূরিদের মতো ফিলিস্তিনিদের আরও বেশি ভূমি দখল করতে চায়। খবর-পার্সটুডের।

আব্দুল লতিফ আল কানু বলেন, বেনেত এতোমধ্যে বাস্তবে প্রমাণ করেছেন তিনি তার পূর্বসূরিদের চেয়ে আলাদা নন। পশ্চিম তীরের সর্বত্র গণপ্রতিরোধ ও ইন্তিফাদা জোরদার করাই হচ্ছে দখলদারদের আধিপত্য ও উপশহর নির্মাণ পরিকল্পনা ঠেকানোর সর্বোত্তম উপায়।
আল কানু আরও বলেছেন, পশ্চিম তীরে ইহুদিবাদী উপশহর নির্মাণের আরও ৩১টি প্রকল্প অনুমোদন করেছে ইহুদিবাদী ইসরায়েলের মন্ত্রিসভা। এ থেকে প্রমাণিত হয় ইসরায়েলের নাফতালি বেনেতের সরকার উগ্রপন্থী এবং তারাও ফিলিস্তিনি ভূমি গ্রাস ও প্রকৃত বাসিন্দাদের উৎখাতের নীতিতে বিশ্বাসী।

গত বুধবার ইসরায়েলের মন্ত্রিসভা পশ্চিম তীরে ৩১টি ইহুদি উপশহর নির্মাণের প্রকল্প অনুমোদন করেছে। ক্ষমতা গ্রহণের পর নাফতালি বেনেতের মন্ত্রিসভা এই প্রথম এ সংক্রান্ত বিল অনুমোদন করলো।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য