,

মাস্ক পরিধান নিশ্চিতে রাঙামাটিতে মোবাইল কোর্টের অভিযান

news-image

রাঙামাটি প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষায় মাস্ক পরিধান নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটিতে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে। শনিবার সকালেও রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক পরিধান না করা এবং যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্টে ৮ জনকে মোট ৭৫০ টাকা অর্থদণ্ড করা হয়।

রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষের নেতৃত্বে মাস্ক ব্যবহারে উৎসাহিত করার জন্য জেলার বনরূপা, রিজার্ভ বাজারসহ শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষ বলেন, মাস্ক ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, সবার সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযান পরিচালনার সময় রাঙ্গামাটি জেলা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে মোবাইল কোর্টের অভিযানে সহযোগিতা করেন।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান