,

ভূমিকম্প ঝুঁকি হ্রাসে বিশ্বনাথে সভা অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধি : ভূমিকম্প ঝুঁকি হ্রাসে সিলেটের বিশ্বনাথ উপজেলা দুর্যোগ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা বিআরডিবি হলে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও সুমন চন্দ্র দাস’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুনু মিয়া।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়ের সঞ্চালনায় সভায় আলোচনার পর বিশ্বনাথ উপজেলার ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে পাঁচ সদস্যর একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী এক মাসের মধ্যে উপজেলা কমিটি বরাবর প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়।
সভায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, শিক্ষক-শিক্ষিকা, স্কাউট প্রতিনিধি ও থানা পুলিশ সদস্যরা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য