,

টাইগারদের ব্যাটিং কোচ অ্যাসওয়েল প্রিন্স ও স্পিন কোচ হেরাথ

news-image

অনলাইন ডেস্ক : টাইগারদের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথকে। পাশাপাশি ব্যাটিং কোচ হিসেবে নেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক বাঁহাতি ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্সকে।

শনিবার দুপুরের পর এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০১৯ সালে স্পিন বোলিং কোচ পদে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু কিউই স্পিনার খণ্ডকালীন দায়িত্বই পালন করেছেন। তার সঙ্গে চুক্তিই ছিল, তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে ১০০ দিন কাজ করবেন। কাজের হিসাবে তার বেতনও ছিল অনেক বেশি।
কিন্তু ভেট্টোরিকে খুব একটা পায়নি বাংলাদেশের ক্রিকেট। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছিল এর পেছনে বড় একটা বাধা। গত মার্চে নিউজিল্যান্ড সফরে ভেট্টোরি বাংলাদেশ দলের সঙ্গে শেষবারের মতো কাজ করেছেন। করোনাকালে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে আসা-যাওয়ার সমস্যার কারণে ভেট্টোরির সঙ্গে চুক্তি বাড়ায়নি বিসিবি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের