,

বিএনপি ক্ষমতায় আসলে সব সমস্যার সমাধান হবে: ডা. জাফরুল্লাহ

news-image

অনলাইন ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হবে না। কারণ বিএনপির তো আসার ইচ্ছে নেই। বিএনপিকে তো ক্ষমতায় আসতে হবে। আগ্রহ থাকতে হবে। আজকে বিএনপি পরিচালিত হচ্ছে ওহি দিয়া। সেই ওহি লন্ডন থেকে ভেসে আসছে।

আজ শনিবার দুপুরে শিক্ষায় প্রত্যাশা ও প্রাপ্তি করোনাকালীন শিক্ষা বাজেট ২০২১-২০২২ নিয়ে বৈঠকে তিনি একথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়ার চেহারার দিকে লক্ষ করে দেখেছেন? তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিএনপির লোকেরা সেটাও উপলব্ধি করে না। তারা যেভাবে তাকে জীবিত থাকতে মৃত্যুর দিকে ঠেলে দিতে শুরু করেছে সেটা হয়তো বিএনপি লোকেরা উপলব্ধি করে না। তাই তারা যদি মুক্তি চায় তবে তারেক দুই বছর চুপচাপ বসে থাক, বিলেতে লেখাপড়ায় যুক্ত হয়ে যাও।
তিনি আরও বলেন, আমি মনে করি বিএনপিকে জাগতে হলে জাইমাকে দেশে আসতে হবে। জাইমা তরুণ আছে, সে এসে দায়িত্ব নিলে ক্ষমতার পরিবর্তন হবে। সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. আনোয়ার উল্লাহ চৌধুরী।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য