,

ওবায়দুল কাদেরকে এক নম্বর আসামি করে মামলার ঘোষণা কাদের মির্জার

news-image

নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এক নম্বর আসামি করে মামলা করার ঘোষণা দিয়েছেন তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এই ঘোষণা দেন। স্ট্যাটাসে কাদের মির্জা লেখেন, কোম্পানীগঞ্জে আর যদি একটা মায়ের বুক খালি করা হয়, তাহলে এক নাম্বারে আসামি করা হবে ওবায়দুল কাদেরকে। অল্প সময়ে ওই স্ট্যাটাসের স্ক্রিনশট ভাইরাল হয়ে পড়ে।

কাদের মির্জার স্ট্যাটাসটি নিচে হুবহু তুলে ধরা হলো :
কোম্পানীগঞ্জে আর যদি একটা মায়ের বুক খালি করা হয়, তাহলে এক নাম্বারে আসামি করা হবে ওবায়দুল কাদেরকে, দুই নাম্বারে আসামি করা হবে উপজেলা চেয়ারম্যান সাহাবদ্দিন, তিন নাম্বারে একরাম চৌধুরী, চার নাম্বারে নিজাম হাজারী, পাঁচ নম্বরে ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসাকে, ছয় নম্বরে নোয়খালী ডিসি, সাত নাম্বারে এসিল্যান্ড, আট নাম্বারে কোম্পানীগঞ্জের ওসি, নয় নাম্বারে কোম্পানীগঞ্জের ওসি তদন্ত, দশ নাম্বারে উপজেলা নির্বাহী কর্মকর্তা, এগারো নাম্বারে এসিল্যান্ড তার পরে অন্যান্যদেরকে।
আবদুল কাদের মির্জা, মেয়র, বসুরহাট পৌরসভা, নোয়াখালী।
এ বিষয়ে জানতে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার ফোনে একাধিক কল করা হলেও তার ফোন ব্যস্ত পাওয়া যায়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য