,

গরিব দেশগুলোর জন্য উন্নত বিশ্বের কাছে যে আবেদন জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

news-image

অনলাইন ডেস্ক : ধনী এবং উন্নত দেশগুলোতে পুরোদমে টিকাকরণের কাজ চললেও অনেক পিছিয়ে রয়েছে গরিব দেশগুলো। কারণ সেসব দেশে পর্যাপ্ত টিকা নেই। এই পরিস্থিতিতে করোনা মহামারী মোকাবিলায় গরিব দেশগুলোতে টিকা পাঠানোর জন্য উন্নত বিশ্বের কাছে আবেদন জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসাস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান শনিবার সাংবাদিক বৈঠকে বলেন, “টিকার অভাবে গরিব দেশগুলোর কমবয়সীরা ঝুঁকির মধ্যে রয়েছেন।”

তিনি জানান, করোনাভাইরাসের ডেল্টা রূপের বাড়বাড়ন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে আফ্রিকায়। গত ১ সপ্তাহে সংক্রমণ এবং মৃত্যুর হার প্রায় ৪০ শতাংশ বেড়েছে। সেখানকার প্রায় সব দেশই উন্নয়নশীল। পর্যাপ্ত টিকার অভাব রয়েছে। তার কথায়, “আমাদের বিশ্ব ব্যর্থ হচ্ছে। বিশ্ববাসী হিসেবে আমরা ব্যর্থ হচ্ছি।”
টেড্রোস নিজে আফ্রিকার অন্যতম গরিব দেশ ইথিওপিয়ার নাগরিক। সেখানকারহ করোনা পরিস্থিতিরও অনেক অবনতি হয়েছে গত দু’সপ্তাহে। এই পরিস্থিতিতে আফ্রিকার দেশগুলোতে দ্রুত গণটিকাকরণের কাজ এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন বলে জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বলেন, “সমস্যা এখন টিকা সরবরাহ না থাকার। আমাদের টিকা দিন।”

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য