,

কুবির সব পরীক্ষা স্থগিত

news-image

কুমিল্লা প্রতিনিধি : পরীক্ষা কমিটির সুপারিশের ভিত্তিতে সশরীরে চলমান সব ধরনের পরীক্ষা স্থগিত করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। শুক্রবার শিক্ষা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড মো. আবু তাহের। তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে পরীক্ষা স্থগিত করেছে একাডেমিক কাউন্সিল (শিক্ষা পরিষদ)। এ সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থী পরীক্ষার উদ্দেশ্যে ইতোমধ্যে কুমিল্লায় এসেছে, তাদের বিশ্ববিদ্যালয় নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় বিভাগীয় শহরগুলোতে পৌঁছে দেবে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, প্রক্টরিয়াল বডি এবং হল প্রাধ্যক্ষদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সমন্বয় করে পরিবহনের শিডিউল করে পরবর্তীতে শিক্ষার্থীদের জানিয়ে দেবেন। এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৩ জুন থেকে সশরীরে সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কয়েকটি বিভাগ তাদের মিডটার্ম পরীক্ষাও নিয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার (২৪ জুন) রাতে পরীক্ষা কমিটির এক সভা শেষে সশরীরের পরীক্ষা স্থগিতের সুপারিশ করে কমিটি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য