,

সিলেট-৩ আসনের উপনির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ

news-image

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তাদের তিনজন দলীয় প্রতীক ও একজন স্বতন্ত্র প্রার্থী তার পছন্দের প্রতীক পেয়েছেন। শুক্রবার সকালে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফয়সল কাদের।

তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব নৌকা, জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব ও স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ শফি আহমেদ চৌধুরী মোটরগাড়ি প্রতীক পেয়েছেন।

প্রতীক বরাদ্দকালে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফয়সল কাদের চৌধুরী প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকল প্রার্থী নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। কোনো প্রার্থী বা তাদের সমর্থক কোনোভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতে পারবেন না। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কমিশন কড়া ব্যবস্থা নেবে। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

এদিকে, প্রতীক পেয়েই প্রার্থীরা নির্বাচনী এলাকায় প্রচারণায় নেমেছেন। আগামী ২৮ জুলাই আসনটিতে ভোটগ্রহণের কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য