,

সৌদি আরবে ছিনতাইকারীর গুলিতে বাংলাদেশি নিহত

news-image

কুমিল্লা প্রতিনিধি : সৌদি আরবে ছিনতাইকারীর গুলিতে মো. জিলানী নামের (৩২) এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর হাজ্বীকান্দি গ্রামের আব্দুল মজিদ বেপারীর ছেলে।

জিলানীর আত্মীয় মো. জামান জানান, সৌদি আরবে কিছু ছিনতাইকারী বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৬টায় মো. জিলানীকে তার ব্যবহৃত মোবাইল ফোন, মানিব্যাগ ও গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করেন। তখন তিনি বাধা দিলে তাকে গুলি করে ছিনতাইকারীরা। এতে জিলানী ঘটনাস্থলেই মারা যায়।

জিলানীর পাঁচ ভাই ও দুই বোন রয়েছেন। তিনি একই উপজেলার কৃষ্ণপুর গ্রামের শরফত আলী মেয়ে মাইনুরকে এক বছর আগে বিয়ে করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য