,

দৃষ্টিশক্তি হারাতে বসেছেন সংগীতশিল্পী পরমা

news-image

অনলাইন ডেস্ক : চোখের দৃষ্টি হারাতে বসেছেন কলকাতার সংগীতশিল্পী পরমা ব‌্যানার্জি। গতকাল বৃহস্পতিবার রাতে ফেসবুকে ছবি পোস্ট করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এই আশঙ্কা দেখা দিয়েছে বলে দাবি করেন তিনি। খবর হিন্দুস্তান টাইমস এর।

এর আগে, গত সপ্তাহে আচমকাই জ্বর আসে পরমার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সমস্ত পরীক্ষা করান। সেরকম কোনো সংক্রমণ ধরা না পড়লেও, বেশি ছিল সিআরপি। তারপর অ্যান্টি বায়োটিকসহ প্রয়োজনীয় ওষুধের কোর্স শেষ করেন। গত শুক্রবার থেকে আচমকাই শুরু হয় বিপত্তি। ঝাপসা হয়ে আসে তার বাঁ চোখ। রবিবারের মধ্যে ৮০ শতাংশ দৃষ্টি চলে যায় তার।

ফেসবুকে পোস্টে তিনি লেখেন, ‘করোনাভাইরাস থেকে এক্ষুণি সাবধান হন। আক্রান্ত হওয়ার পর আপনি হয়তো প্রাণে বেঁচে যেতে পারেন, কিন্তু প্রয়োজনীয় অঙ্গহানি হতে পারে আপনার। কোনো রকম উপসর্গ ছাড়াই বড় ক্ষতি পারে। গত একসপ্তাহ আমার জীবন দুঃস্বপ্নের মতো কেটেছে।’
তিনি আরও লিখেছেন, ‌‘উপসর্গ নেই, যন্ত্রণা নেই, চোখ থেকে পানি পড়া নেই। অথচ বাঁ চোখের দৃষ্টি হারিয়ে ফেললাম। প্রথমদিকে ওই চোখটা একটু ভারি ভারি মনে হচ্ছিল। আচমকাই আর দেখতে পাচ্ছি না।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, কলকাতার অন্যতম রেটিনা সার্জন ডা. অভিজিৎ চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে পরমা আপাতত ভর্তি আছেন শহরের একটি বেসরকারি চক্ষু হাসপাতালে। কোভিড পরবর্তী ভিকেএইচ সিনড্রোম নামে অসুখে ভুগছেন তিনি। এ অসুখের কারণে চিরতরে চলে যেতে পারে তার দৃষ্টিশক্তি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য