,

আমার বিশ্বাস নুসরাত ভবিষ্যতে নিজেকে সংশোধন করবে : রাজ

news-image

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান অন্তঃসত্ত্বা। এমন খবর সামনে আসার পর থেকেই বিস্তর জলঘোলা শুরু হয়েছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ও তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। খবর হিন্দুস্তান টাইমসের।

রাজকে নুসরাতের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘নুসরাত খুব বুদ্ধিমান মেয়ে। আমার তো ওকে ইন্ডাস্ট্রির সবচেয়ে বুদ্ধিমান বলেই মনে হত। কিন্তু যখন ও ওই কথাগুলো বলেছে, প্রেজেন্স অব মাইন্ডে হয়তো ভুল হয়ে গেছে। আমার বিশ্বাস, কোনটা কোথায় বলা উচিত, সেটা ও খুব ভালো করে জানে। ও একজন সাংসদ, একটি দলের প্রতিনিধিত্ব করে। আমার বিশ্বাস ও ভবিষ্যতে নিজেকে সংশোধন করবে। যদিও এটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত বিষয়।’

এদিকে, নুসরাতের সন্তানের বাবা কে? এ প্রশ্নেই যখন সরগরম নেটদুনিয়া। তখনও সেসবে কান না দিয়ে নিন্দা-সমালোচনার মধ্যেও নিজেই ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করছেন। সমালোচনায় যে তিনি বিন্দুমাত্র বিচলিত নন, সেটাই বুঝিয়ে দিলেন। আর ছবিটি পোস্ট হওয়ার পর নতুন করে আবার নুসরাতের সন্তানের পিতৃপরিচয়ের খোঁজ শুরু করেছে নেটিজেনরা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য