মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেদী একাই হারিয়ে দিলেন মোহামেডানকে

news-image

স্পোর্টস ডেস্ক : বল হাতে নিলেন দুই উইকেট। পরে ব্যাট হাতেও দলের ত্রাতা। খেললেন ৫৮ বলে ৯২ রানের অসাধারণ এক ইনিংস। বলতে গেলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে একাই হারিয়ে দিলেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান। ১৬৬ রান তাড়ায় ৩ উইকেটে জয় পেল গাজী গ্রুপ ক্রিকেটার্স।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হয় ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সুপার লিগের ম্যাচটি। দুই দলেরই শিরোপার আশা অবশ্য শেষ হয়ে গেছে আগেই। তবে জমজমাট এক লড়াই হয়েছে ম্যাচটিতে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৫ রান করেছিল মোহামেডান।

লক্ষ্য তাড়া করতে নেমে মেহেদী ও সৌম্য সরকার ভালো শুরু এনে দেন গাজী গ্রুপকে। ১৭ বলে ২২ রান করা সৌম্যকে ফিরিয়ে গাজী গ্রুপের ৪১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন শুভাগত হোম। এরপর মাত্র ২৭ রান যোগ করতেই শাহাদাত হোসেন, মুমিনুল হক ও মাহামুদউল্লাহকে হারিয়ে ফেলে গাজী গ্রুপ। ১০.৪ ওভারে ৭১ রানে হারায় ৪ উইকেট।

তবে মেহেদী একপ্রান্ত আগলে রেখে এগিয়ে নিতে থাকেন দলকে। অবশ্য ১৪ ও ৩৫ রানে দুবার জীবন পান তিনি। সুযোগটা কাজে লাগাতে ভোলেননি। ২০তম ওভারে যখন ফিরলেন মেহেদী, ততক্ষণে দল পৌঁছে গেছে জয়ের খুব কাছে। ১১ টি চারের সঙ্গে ৩টি ছক্কা হাঁকান মেহেদী।

মোহামেডানের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন আসিফ হোসেন। ২টি করে উইকেট নিয়েছেন শুভাগত হোম ও ইয়াসিন আরাফাত।

এর আগে শুভাগত হোমের ৩১ বলে অপরাজিত ৫৯ এবং পারভেজ হোসেন ইমনের ৩২ বলে ৪১ রানে চ্যালেঞ্জিং পুঁজি গড়েছিল মোহামেডান। এ ছাড়া ইরফান শুক্কুর ২২ বলে ২৮ রান করেন।

গাজী গ্রুপের পক্ষে ২টি করে উইকেট নেন রাকিবুল আতিক, মেহেদী ও মহিউদ্দিন তারেক। ম্যাচসেরা হয়েছেন মেহেদী।

দিনের অন্য ম্যাচে মোহাম্মদ আশরাফুলের দারুণ ব্যাটিংয়ে আবাহনী লিমিটেডকে ৬ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

এ জাতীয় আরও খবর

সানি লিওনের যে ছবি নিয়ে তোলপাড় নেটদুনিয়ায়

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৯ জেলের মৃত্যু, তল্লাশি অভিযান চলছে

দুদিন পর রোদ, স্বস্তির নিশ্বাস ঢাকাবাসীর

ঘি খেলে কি কোলেস্টেরল বাড়ে?

মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি

বিদেশি লিগ থেকে নাম সরিয়ে নিলেন লিটন

সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

রাজস্ব আদায়ে খাতভিত্তিক ঘাটতির কারণ খুঁজছে এনবিআর

আরও কমলো সোনার দাম

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা