,

কানাডার আবাসিক বিদ্যালয়ে ৭৫১ কবরের সন্ধান (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : কানাডার সাসকাচুওয়ান প্রদেশে একটি পরিত্যাক্ত আবাসিক স্কুলে ৭৫১ টি চিহ্নবিহীন কবরের সন্ধান পাওয়া গেছে বলে দেশটির এক আদিবাসী সংগঠন দ্য কাউয়েসেস ফার্স্ট নেশন জানিয়েছেন।

দ্য কাউয়েসেস ফার্স্ট নেশনের প্রধান ক্যাডমাস ডেলরমি জানান, আমরা সহানুভূমি চাই না। আমরা চাই বিষয়টির গুরুত্ব সবাই বুঝতে পারুক।

সাসকাচুওয়ান প্রদেশের দক্ষিণপশ্চিমাঞ্চলে অবস্থিত দ্য মেরিভ্যাল ইন্ডিয়ান রেসিডেনশিয়াল স্কুলটি ১৮৯৯ সালে ১৯৯৭ সাল পর্যন্ত চালু ছিল।

এই স্কুলটি উনিশ আর বিশ শতকে কানাডার সরকার আর ধর্মীয় কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত ১৩০টির বেশি বাধ্যতামূলক বোর্ডিং স্কুলের মধ্যে অন্যতম। আদিবাসী যুবকদের শিক্ষার জন্য এসব স্কুল চালু করা হয়েছিল।
এসব আবাসিক স্কুলে পড়াশোনার সময় অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ছয় হাজারেরও বেশি শিশুর মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হয়। স্কুলের শিক্ষার্থীদের শারীরিকভাবে নির্যাতন করা হতো। এমনকি তারা যৌন নির্যাতনেরও শিকার হতো বলে অভিযোগ আছে।

কয়েকদিন আগে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের এ রকম একটি পরিত্যাক্ত আবাসিক বিদ্যালয়ে ২১৫ জন শিশুর কবরের সন্ধান পাওয়া গেছে।

পরিত্যাক্ত আবাসিক বিদ্যালয় গুলোতে চিহ্নবিহীন কবর খুঁজে বের করার জন্য গতমাস থেকে ভূগর্ভস্থ অনুসন্ধানের রাডার ব্যবহার করা শুরু করেছে দ্য কাউয়েসেস ফার্স্ট নেশন। এরপরই এসব কবর আবিষ্কারের ঘটনা সামনে আসতে শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য