,

কলম্বিয়া উপকূলে ১০ বাংলাদেশি নিখোঁজ, উদ্ধার ৪

news-image

নিউজ ডেস্ক : কলম্বিয়ার পুয়ের্তো এস্কোনদীদ এলাকার কাছে ক্যারিবিয়ান সমুদ্র থেকে ৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। অভিবাসীদের বহনকারী নৌকাটি ডুবে যাওয়ায় ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম।

কলম্বিয়ার কারাকোল টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটিতে মোট ১৮ জন অভিবাসী ছিলেন। ২২ জুন রাতে স্থানীয় জেলেরা পুয়ের্তো এস্কোনদীদ পৌরসভার জলসীমায় বাংলাদেশিদের দেখতে পান।

কয়েক ঘণ্টা পর এক নেপালিকে উদ্ধার করা হয় ফোর্ট দ্বীপ থেকে। খবর পেয়ে কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার অভিযানে যোগ দেন।

কলম্বিয়ার নেকোক্লি থেকে যাত্রা শুরু করে পানামার দিকে যাচ্ছিল নৌকাটি। কলম্বিয়ান গণমাধ্যমে উদ্ধার হওয়া বাংলাদেশিদের ছবি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছ, অভিবাসীদের সান জেরোনিমো দে মন্টেরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের অধিকাংশের বাড়ি নোয়াখালী জেলায়।

চিকিৎসকেরা বলছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। হার্ট অ্যাটাক, হাইপোথার্মিয়ায় আক্রান্ত সবাই। স্থানীয় প্রশাসন বলছে, একটি সংঘর্ষের পর অভিবাসীদের বহনকারী নৌকা ডুবে যায়। তাদের কাছে কোনো পাসপোর্ট পাওয়া যায়নি।

পানামা জঙ্গল হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের পরিকল্পনা ছিল তাদের।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য