,

‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বিজ্ঞাপন বন্ধ করতে বলল সরকার

news-image

বৃহস্পতিবার দেশের সব পত্রিকা, টেলিভিশন ও অনলাইন সংবাদ মাধ্যমে এই চিঠি পাঠানো হয়েছে।প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার বলেন, “পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ওই সুপারিশ বাস্তবায়নের বিষয়ে তথ্য মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে। আমরা পত্রিকা, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে আলাদা আলাদা করে চিঠি পাঠিয়েছি।”

সরকারি কোনো কর্মকর্তা ও কর্মচারীর দাপ্তরিক কাজের ব্যর্থতা হিসেবে পার্বত্য চট্টগ্রাম এলাকায় পদায়ন করা হয়- এমন প্রচার বন্ধে গত ২৪ ফেব্রুয়ারি তথ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলে সংসদীয় কমিটি।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির যুক্তি, এই ধরনের প্রচার একটি এলাকা সম্পর্কে সারাদেশের মানুষের মধ্যে বিরূপ ধারণা সৃষ্টি করতে পারে।

সংসদ ভবনে অনুষ্ঠিত ওই সংসদীয় কমিটির বৈঠকে একটি টিভি বিজ্ঞাপন চিত্র নিয়ে আলোচনা ওঠে। একটি ব্র্যান্ডের চা পাতার ওই বিজ্ঞাপনে সংলাপ রয়েছে- ‘আপনাকে ওভারনাইট বান্দরবানে পাঠিয়ে দেব’।

বৈঠকে আলোচনায় বলা হয়, এ ধরনের বিজ্ঞাপনে পার্বত্য অঞ্চল বিষয়ে জনমনে বিরূপ ধারণা সৃষ্টি হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পার্বত্য এলাকায় বদলি শাস্তিমূলক বদলি হিসেবে প্রতিষ্ঠা পাবে। সে কারণে এ ধরনের প্রচারণা বন্ধ হওয়া দরকার।

সরকারি কোনো কর্মকর্তা ও কর্মচারীর দাপ্তরিক কাজের ব্যর্থতা হিসেবে পার্বত্য চট্টগ্রাম এলাকায় পদায়ন করা হবে এ জাতীয় প্রচার-প্রচারণা বন্ধ করতে তথ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয় বৈঠকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য