,

ময়মনসিংহ বিভাগে ২৪ ঘণ্টায় ১৫১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

news-image

প্রতিনিধিময়মনসিংহ : ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন আরও ১৫১ জন। নমুনা পরীক্ষার বিপরীতে বিভাগে শনাক্তের হার ১৬ দশমিক ৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় মারা গেছেন ২ জন। আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় মোট ৪৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শেরপুর জেলায় ১৫০ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়। জামালপুরে ১৫৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩৪ জনের এবং নেত্রকোনায় ১০১ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় বিভাগের ময়মনসিংহ জেলায় একজন ও শেরপুর জেলায় একজনের মৃত্যু হয়েছে। বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ১৭১।

স্বাস্থ্য পরিচালকের কার্যালয় জানায়, এক সপ্তাহ ধরে ময়মনসিংহ বিভাগের করোনা সংক্রমণের হার ১৪ থেকে ১৮ শতাংশের মধ্যে রয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রেণের জন্য ময়মনসিংহ বিভাগেও বিধিনিষেধ চলছে।

করোনাভাইরাসে সংক্রমিত ১৫ রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য