,

রংপুরে দাফনের ১৫ দিন পর কলেজ ছাত্রীর লাশ উত্তোলন

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে কলেজ ছাত্রী ইশরাত জাহান মিমের লাশ দাফনের ১৫ দিন পর আদালতের নির্দেশে কবর খুঁড়ে তোলা হয়েছে। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মালিহা খানমের উপস্থিতিতে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠিয়েছে। মিম রংপুর সরকারি সিটি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন পশুরাম থানার ওসি (তদন্ত) আবু মুসা সরকার।

পুলিশ ও নিহত কলেজ ছাত্রীর স্বজনদের সূত্রে জানা গেছে, গত ৭ জুন নগরীর আমাশু কুকরুল গ্রামের বাসিন্দা কলেজ ছাত্রী ইশরাত জাহান মিমকে প্রতিবেশী বান্ধবী আইভি ডেকে নিয়ে যায়। এরপর তার কোনো সন্ধান মেলেনি। পরের দিন (৮ জুন) বাড়ির অদূরে পরিত্যক্ত একটি পুকুর থেকে মিমের লাশ উদ্ধার করে পুলিশ।এ সময় নিহতের মরদেহ ময়নাতদন্ত না করেই দাফন করা হয়। স্বজনদের অভিযোগ মিমকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পশুরাম থানা পুলিশ কোন মামলা নেয়নি বলে নিহত মিমের মা নার্গিস বেগম অভিযোগ করেন। পরে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন নিহত মিমের মা নার্গিস বেগম। আদালত লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করার আদেশ দেন। আদালতের আদেশে নগরীর মুন্সিপাড়া কবরস্থান থেকে নিহত কলেজ ছাত্রীর লাশ উত্তোলন করা হয়েছে।

এদিকে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিহত মিমের বান্ধবী আইভি, তার ভাই মুন্না এবং তার বন্ধু আল আমিন টাইগারকে গ্রেফতার করেছে পুলিশ।এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পশুরাম থানার এসআই আলতাফ হোসেন বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাবার পরেই হত্যার কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে স্বজনরা দাবি করেছেন, মিমকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১