,

ব্যাটারিচালিত ভ্যান-রিকশা পেলেই খুলে ফেলা হবে ব্যাটারি

news-image

অনলাইন ডেস্ক : সড়ক দুর্ঘটনা কমাতে দেশের বিভিন্ন স্থানে যেসব ব্যাটারি বা মোটরচালিত রিকশা ও ভ্যান চলছে তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই ব্যাটারি বা মোটরচালিত রিকশা ও ভ্যান পেলেই খুলে ফেলা হবে এর যন্ত্রাংশ তথা মোটর। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২০ জুন সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও সিদ্ধান্ত হয়, সিটি করপোরেশন বা পৌরসভার নির্ধারিত স্থান বা টার্মিনাল ছাড়া কোনো পরিবহন থেকে রাজস্ব বা ফি আদায় করা যাবে না।

প্রায় সাড়ে তিন ঘণ্টার বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সড়ক দুর্ঘটনার কারণ খুঁজতে গিয়ে আমরা দেখেছি সারাদেশে রিকশায় মোটর লাগিয়ে চলছে। সেগুলোর সামনে ব্রেক থাকলেও পেছনে ব্রেক নেই। যখন ব্রেক করে তখন যাত্রীসহ সবাই উল্টে পড়ে দুর্ঘটনা ঘটে। এখন থেকে সারাদেশে এ ধরনের রিকশা চলতে পারবে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে নির্দেশনা দেবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য