,

ব্রাহ্মণবাড়িয়ায়  এজেন্ট ব্যাংকের টাকাসহ দুই ডাকাত গ্রেফতার 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ব্যাংক এশিয়ার একটি এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠান টাকা কৌশলে ডাকাতির ঘটনায় সাইফুল ও হাবিব নামে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পৃথক অভিযানে ১২ লাখ ৪৫ হাজার টাকাও উদ্ধার করেছে পুলিশ। ডাকাতির এ ঘটনায় এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠানের মালিক বাদী হয়ে আখাউড়া  থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। বুধবার গ্রেফতারকৃত আসামীদের জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সাইফুল নবীনগর উপজেলার নাড়ুই নোয়াগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে ও হাবিব একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে।
পুলিশ জানায়, মটরসাইকেল চালক হাবিবকে দিয়েই অনেকদিন যাবৎত ব্যাংক থেকে টাকা আনা-নেওয়া করতেন এজেন্ট ব্যাংকি মালিক পক্ষ। গত ২০ জুন ষোল লক্ষ টাকা নিয়ে যাওয়া পথে পথিমধ্যে ডাকাতির ঘটনা ঘটে। এরপর মোটরসাইকেল চালক হাবিবের মোবাইল নাম্বার সহ বিভিন্ন বিষয়ে তদন্ত চালায় পুলিশ। পরবর্তীতে চালক হাবিবকে আটক করে  ডাকাতির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে  ডাকাতির মূল রহস্য বের হয়। পরে তার কথামত সহযোগী সাইফুলকে আটক করলে তাদের দেওয়া তথ্য মোতাবেক ৬লাখ ৪৫ হাজার প্রথম দফায় উদ্ধার। পরদিন পৃথক স্হানে অভিযানে  আরো ৬ লাখ উদ্ধার হয়।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান বলেন, ডাকাতির ঘটনার মূল রহস্য উদঘাটনসহ দু’দফা অভিযানে ১২ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এজেন্ট ব্যাংকিরের মালিক এ ঘটনায় বাদী হয়ে থানায় ডাকাতি মামলা দায়ের করেন। গ্রেফতার আসামীরা আদালতে ১৬৪ ধারায়  স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। বাকি টাকা উদ্ধার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের