,

আজ সন্ধ্যার পর দেখা যাবে স্ট্রবেরি মুন

news-image

অনলাইন ডেস্ক : আজ সন্ধ্যার পর পুব আকাশে দেখা মিলবে পূর্ণাঙ্গ চাঁদের। এ চাঁদের রং সোনালি হতে পারে। তবে এ চাঁদ স্ট্রবেরি মুন নামে পরিচিত। এই চাঁদকে স্বাভাবিক পূর্ণিমার চাঁদের তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখায় পৃথিবীর কাছাকাছি আসার কারণে।

সিবিএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসের পূর্ণাঙ্গ চাঁদ ‘স্ট্রবেরি মুন’ হিসেবে পরিচিত। আর এটা দেখা যাবে আজ। তবে বাংলাদেশসহ উপমহাদেশে এই চাঁদ দেখার সম্ভাবনা নেই। স্ট্রবেরি মুনের মাধ্যমে উত্তর গোলার্ধে বসন্তের শেষ পূর্ণিমাকে চিহ্নিত করা হয়। এরপর থেকেই গ্রীষ্ণ শুরু হচ্ছে ধরা হয়।

স্ট্রবেরি চাষাবাদের সময়ের এই জুন মাসে এই চাঁদ দেখা যায় বলে এর নাম দেওয়া হয়েছে ‘স্ট্রবেরি মুন’। যুক্তরাষ্ট্রের উপজাতিরা এই চাঁদের নামকরণ করেছে। এটি এক ধরনের সুপারমুন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এটাই এ বছরের শেষ সুপারমুন হতে পারে। চাঁদ যখন পূর্ণ পূর্ণিমায় থাকে এবং বার্ষিক প্রদক্ষিণের সময় পৃথিবীর কাছাকাছি চলে আসে তখন তাকে সুপারমুন বলা হয়। পৃথিবীর কাছাকাছি আসায় এই চাঁদকে স্বাভাবিক পূর্ণিমার চাঁদের তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখায়। স্বাভাবিক অবস্থার চেয়ে সুপারমুনের সময় চাঁদকে ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়। মাসখানেক আগে আরেকটি সুপারমুন দেখা গিয়েছিল। সেটি ছিল ‘ব্লাডমুন’। সেদিনই হয় বছরের প্রথম চন্দ্রগ্রহণ। তার কিছুদিন পর হয় সূর্যগ্রহণ। বিশ্ববাসী এবার আরও একটি সুপারমুন দেখতে যাচ্ছে। এই সুপারমুনের ভিন্ন ভিন্ন নাম রয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য