,

সাভারে নারী পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার, গ্রেফতার ৩

news-image

সাভার প্রতিনিধি : সাভারে এক নারী পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় তিন জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন নির্যাতিতা।

গত ২২ জুন রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় একটি ভাড়া বাড়িতে এ গণধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ২২ জুন রাতে পোশাক কারখানায় কাজ শেষ করে জয়নাবাড়ি এলাকার একটি রাস্তা দিয়ে ওই নারী শ্রমিক নিজ ভাড়া বাসায় ফিরছিলেন। এসময় ওই নারীর পূর্ব পরিচিত যুবক তারেক ও রাব্বী তাকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে তাদের ভাড়া বাসায় মুখ চেপে ধরে তিনজন মিলে পালাক্রমে ধর্ষণ করেন। এসময় ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তাকে হত্যা করে লাশ গুম করার ও হুমকি দেন তারা। পরে ওই নারী শ্রমিক ভয়ভীতির তোয়াক্কা না করে রাতে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে তিন জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি গণধর্ষণের মামলা দায়ের করে। পুলিশ তাৎক্ষণিকভাবে ওই এলাকায় অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের বেলকুচি থানার দেলুয়া মধ্যপাড়ার শামীম হোসেনের ছেলে তারেক রহমান (২১), নড়াইলের কালিয়া থানার ফিরোজ কাজীর ছেলে রাব্বি (২০) ও অমিত হাসান (২২)। এরা সবাই জয়নাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকত।

গণধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির আইসি জাহিদুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আসামিদের দুপুরে আদালতে প্রেরণ করা হবে। ধর্ষণের শিকার ওই নারী হেমায়েতপুর এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য