রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে নাসির, রিমান্ড দিলে আমি বাঁচব না

news-image

নিজস্ব প্রতিবেদক : বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় রিমান্ড আদেশের বিষয়টি পর্যালোচানার জন্য আদালতে আবেদন করেছিলেন চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলার মূল আসামি নাসির উদ্দিন মাহমুদ।

বুধবার এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মুখ্য মহানগর হাকিম রাজিব হাসান জিজ্ঞাসাবাদের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান। আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যবসায়ী নাসিরকে হাজির করে তাকে গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।

শুনানির এক পর্যায়ে আদালতে কথা বলেন আসামি নাসির উদ্দিন। এ সময় তাকে বিষণ্ন দেখায়। তিনি বলেন, ‘স্যার আমার বয়স ৬৫ বছর। আমি অ্যাজমাসহ বিভিন্ন রোগে ভুগছি। করোনার আগে ৯ দিন আমি হাসপাতালে ভর্তি ছিলাম। আমাকে রিমান্ড দিলে আমি বাঁচব না।’

নাসির আরও বলেন, ‘আমি একজন সমাজসেবক। তাছাড়া আমি উত্তরা ক্লাবের সভাপতি ছিলাম। সাভার বোট ক্লাবের সদস্য। আমি কোনো ঝামেলায় ছিলাম না। কাইন্ডলি আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিন।’

মাদক মামলায় গ্রেপ্তার নাসির উদ্দিন মাহমুদের সাত দিনের রিমান্ড শেষ হয় বুধবারই। এরপর তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে অভিনেত্রী পরীমণির মামলায় রিমান্ডের আবেদন করে পুলিশ।

প্রসঙ্গত, গত ১৩ জুন রাতে পরীমণি অভিযোগ করেন, চারদিন আগে ৯ জুন উত্তরার বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালান ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তার সহযোগীরা।

এ ঘটনায় সাভার থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা করেন তিনি। পরদিন নাসির উদ্দিন আহমেদ ও অমিসহ ৫ জনকে উত্তরা থেকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু