,

দেড় মণ ওজনের কাঁঠাল বিক্রি হলো ৩ হাজার টাকায়

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানা বাজারে দেড় মণের বেশি ওজনের এক কাঁঠাল বিক্রি হয়েছে তিন হাজার টাকায়। গত সোমবার রাতে পুরান থানা বাজারে কাঁঠালটি বিক্রি হয়। এই কাঁঠাল দেখতে ভিড় জমিয়েছিলেন উৎসুক জনতা।

দেড় মণ ওজনের কাঁঠাল গাড়ি থেকে নামিয়ে বাজার পর্যন্ত আনতে তিনজন লোক লেগেছে। উৎসুক জনতার বেশ কয়েকজনের ভাষ্য, এত বড় কাঁঠাল জীবনে প্রথমবার দেখছেন তাঁরা। অনেকে কাঁঠালের ছবি তুলেছেন। কেউ কেউ আবার কাঁঠালের সঙ্গে সেলফি তুলেছেন।

কাঁঠালটির বিক্রেতা উজ্জ্বল মিয়া প্রথম আলোকে বলেন, কাঁঠালটির ওজন ৬৪ কেজি। বিক্রির জন্য তিনি এর দাম চেয়েছিলেন সাড়ে ৩ হাজার টাকা। পরে তিন হাজার টাকায় কাঁঠালটি বিক্রি করেন তিনি। সোমবার সকালে তিনি নরসিংদীর বেলাব থেকে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে কাঁঠালটি নিয়ে কিশোরগঞ্জের পুরান থানা বাজারে আসেন। বেলাবতে একটি গাছে এই রকম বড় পাঁচটি কাঁঠাল ধরেছিল। এর মধ্যে তিনি একটি দরদাম করে বিক্রির জন্য কিনে নেন।

উজ্জ্বল মিয়া বলেন, এই কাঁঠাল বাজারে আনার পথে কত মানুষ যে ছবি তুলেছেন, তার ইয়ত্তা নেই! এত বড় কাঁঠাল দেখে মানুষ বেশ অবাক হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য