,

ছেড়ে গেছেন নুসরাত, কার কোমরে চোখ আটকে ভালবাসার চিহ্ন দিলেন নিখিল?

news-image

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈন এবার ভালবাসার চিহ্ন দিয়েছেন অভিনেত্রী ত্রিধা চৌধুরীকে! ত্রিধার অনুরাগীদের নামের শুরুতেই জ্বলজ্বল করছে তার নাম।

যদিও নেটমাধ্যম বলছে, ত্রিধার ভাগ করে নেওয়া এই ছবি পছন্দ করার মতো। স্বল্পবাসে স্পষ্ট অভিনেত্রীর ছিপছিপে শরীর। খোলা চুল হাওয়ায় উড়ছে। কোমরে জড়ানো এক টুকরো বস্ত্র। নিয়মিত শরীরচর্চার কারণেই অভিনেত্রী এত সুন্দর। এই ছবির নেপথ্যে বেজেছে এমা পিটার্সের কোকেইনা রিমিক্স ‘ক্ল্যানডেসটিনা’। এই রিল ভিডিওই সোমবার রাতে পছন্দ করেছেন ৫০ হাজার নেটাগরিক। কেউ মন্তব্য বিভাগে ছড়িয়ে দিয়েছেন ভালবাসার চিহ্ন। কেউ দিয়েছেন আগুনের ইমোজি।

সেই আগুনের আঁচ কি ধরা দিল নিখিলের চোখেও? নুসরাত জাহানের প্রাক্তন স্বামী ভিডিওতে কোনও মন্তব্য করেননি। কিন্তু তার ভালবাসার চিহ্ন কিন্তু ইতিমধ্যেই নেটমাধ্যমে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
প্রাণ ভরে গান শুনলে আর মন দিয়ে যোগ করলে কী হয়? ত্রিধা চৌধুরী বলছেন, সুস্থ শরীর আর শান্ত মন পাওয়া যায়। তাই তিনি সোমবার বিশ্ব সঙ্গীত এবং যোগাসন দিবসে এই ছবি পোস্ট করেছেন। ত্রিধা অনুরোধ জানিয়েছেন, গান আর শরীরচর্চা ছাড়া জীবনই বৃথা। ত্রিধার এই অনুরোধ বৃথা যায়নি। অভিনেত্রীর ভাগ করে নেওয়া রিল ভিডিও বলছে, দিনটিকে সত্যিই ‘বিশেষ’ করে তুলেছেন এক বিশেষ ব্যক্তি, যার নাম নিখিল জৈন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের