বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাগেশ্বরীতে ৪র্থ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টায় মামলা

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম শাহজামাল (২২)। সে তিন সন্তানের জনক। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে উপজেলার বল্লভের খাস ইউনিয়নের শিঙিমারী গ্রামে।

মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনায় মেয়ের বাবা একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহজামাল পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গ্রামের ফজলু মিয়ার ছেলে শাহজামালের সাথে নির্যাতিত ওই শিশু কন্যাটির বাবার সাথে টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। শাহজামাল টাকা নিয়ে ফেরত দিতে অপারগতা প্রকাশ করলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে শাহজামাল ওই কন্যা শিশুটির ক্ষতি করবে বলে প্রকাশ্যে ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় গত সোমবার বিকেল ৪টার দিকে মেয়েটি মাঠে ছাগল চরিয়ে বাড়ি ফেরার পথে তার মুখ চেপে ধরে জনৈক নুরুল ইসলামের পরিত্যক্ত একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। মেয়েটির ক্ষতির কথা ভেবে প্রতিবেশি ফুফু শেফালী বেগম ও শাহজামালের ভাবী দুলো বেগম মেয়েটিকে খুঁজতে গিয়ে পরিত্যক্ত ঘরে শাহজামালকে ধর্ষণ চেষ্টারত অবস্থায় দেখতে পান। এসময় শাহজামাল তাদেরকে দেখতে পেয়ে ঘরের বেড়া ভেঙ্গে পালিয়ে যায়। পরে মেয়েটিকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করা হয়।
নাগেশ্বরীর কচাকাটা থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মেয়ের বাবা একটি অভিযোগ দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

উজবেকিস্তানকে বিশ্বমঞ্চ চেনাল কলম্বিয়া

১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ইরানের সঙ্গে চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

রিজার্ভ চুরিতে জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, বাংলাদেশের ১০ জন

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

প্রাথমিকে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ১২৭ বার

শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগে অগ্রাধিকার