,

প্রেম মানেই ধোঁকা : শ্রাবন্তী

news-image

বিনোদন ডেস্ক : ইনস্টাগ্রাম খুললেই নেটিজেনদের রসিকতায় ভরে উঠেছে টলিউডের মিষ্টি নায়িকা শ্রাবন্তীর সোশাল মিডিয়ার দেওয়াল। কী কারণে যে একটা ভিডিও আপলোড করেছিলেন শ্রাবন্তী, যার জন্য সোমবার মধ্যরাত থেকেই নায়িকার নামে ট্রোলের বন্যা।

তা এমন কী রয়েছে এই ভিডিওতে? যা নিয়ে এত তোলপাড়! ট্রল হওয়াটা একেবারে জলভাত করেছে ফেলেছেন শ্রাবন্তী। তিনি সোশ্যাল মিডিয়ায় যা করেন, তা নিয়েই নেটিজেনরা শুরু করে দেন নানা কথা। এর শুরু শ্রাবন্তীর তৃতীয় বিয়ে এবং সেই তৃতীয় বিয়ে ভাঙনের গল্প থেকেই। তারপর তো রাজনীতিতে এলেন নায়িকা। তাতে শ্রাবন্তীর গায়ে ছিটল কাদা জল।

তবে এখানেই শেষ নয়, এই তো কয়েকদিন আগেই নতুন প্রেমিক অভিরূপকে জুটিয়ে, তার জন্মদিনে দেদার ফূর্তি করলেন শ্রাবন্তী। সেই ছবি তো এখন সবার হাতে হাতে ঘুরছে। সেই শ্রাবন্তীই এবার যদি প্রেম নিয়ে ভিডিও আপলোড করেন, তাহলে সেই ভিডিও ভাইরাল না হয়ে যায় কোথায়!

শ্রাবন্তী তার ইনস্টাগ্রামে যে ভিডিওটি আপলোড করেছেন তা একেবারেই এক ফ্যাশন শুটের ভিডিও। যেখানে কালো ফ্লোরাল গাউনে নিজের রূপের ডালি নিয়ে ক্যামেরার সামনে নানা পোজ দিলেন নায়িকা। এত পর্যন্ত সব ঠিকই ছিল। নেটিজেনদের রসিকতা, ভিডিওর নেপথ্যে ব্যবহার হওয়া বলিউডি গান নিয়েই। যে গানে প্রেমকে নেহাত ধোঁকা হিসেবেই বলা হয়েছে।

নেটিজেনরা বলছেন, যে মেয়ে তিনবার প্রেমে পড়েন, তিনবার বিয়ে করেন, তার কাছে প্রেম আবার ধোঁকা! তবে এ ব্যাপারে শ্রাবন্তী একেবারেই স্পিকটি নট। বরং নতুন প্রেমিকের স্বপ্নেই এখন বিভোর রয়েছেন তিনি। এমনটাই তো শোনা যাচ্ছে টলিপাড়ার নতুন গুঞ্জনে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য