,

চুয়াডাঙ্গায় করোনায় মৃত্যু আরও ৫ জনের, শনাক্ত হার ৯৩

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এছাড়াও একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬৪ জনের। যা নমুনা পরীক্ষা ফলাফলে শনাক্ত হার ৯৩ শতাংশ।

এতে করে বোঝা যাচ্ছে দিন দিন ভয়াবহ হয়ে উঠছে চুয়াডাঙ্গার করোনা পরিস্থিতি। এদিকে, একের পর এক এলাকা বিধি-নিষেধের আওতায় এনেও সাধারণ মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। নানা অজুহাতে রাস্তা-ঘাটে বেরিয়ে আসছে সাধারণ মানুষ।

মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গায় ৬৯টি নমুনা পরীক্ষার ফল আসে। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬৪ জনের। যার শতকরা হার ৯২ দশমিক ৭৫ শতাংশ। এদিকে, একই দিন জেলায় ৫ জন করোনায় মারা গেছেন।
মৃতদের মধ্যে একজন সদর উপজেলার, দুইজন দামুড়হুদা ও দুইজন জীবননগর উপজেলার বাসিন্দা ছিলেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা হলো ৮৯ জন।

বর্তমানে চুয়াডাঙ্গায় করোনা রোগীর সংখ্যা ৬৮৭ জন। এরমধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ২৫৪ জন, দামুড়হুদা উপজেলার ২১৮ জন, জীবননগর উপজেলার ১২৮ জন এবং আলমডাঙ্গা উপজেলার ৮৭ জন।

চুয়াডাঙ্গা জেলার করোনার এমন ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যেই জেলা প্রশাসন পর্যায়ক্রমে দামুড়হুদা উপজেলা, চুয়াডাঙ্গা পৌর এলাকা, আলুকদিয়া ইউনিয়ন এবং জীবননগর উপজেলায় কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে। কিন্তু জনগণ এসব এলাকায় বিধি-নিষেধের প্রথম দিন কিছুটা স্বাস্থবিধি মানলেও ধীরে ধীরে তা স্বাভাবিক সময়ের মতো হয়ে যাচ্ছে। একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান এবং গণপরিবহন ছাড়া সবকিছুই যেন স্বাভাবিক। জেলা প্রশাসনের পক্ষে প্রতিদিন একাধিক ব্যক্তিকে জরিমানা করা হলেও তাতে ভ্রুক্ষেপ নেই জনগণের। নানা অজুহাতে রাস্তা-ঘাটে বেরিয়ে আসছে তারা।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার আসা ফলাফলে অনেকটা আকস্মিকভাবে চুয়াডাঙ্গার করোনা শনাক্তের হার বেড়ে গেছে। স্বাস্থ্য বিভাগ আশা করছে অচিরেই এ হার কমে আসবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য