,

ক্যাটরিনার কারণে দেউলিয়া!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফ। অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনাও শুরু করেছিলেন। কিন্তু এ ভূমিকায় তিনি সম্পূর্ণ ব্যর্থ। ২০০৩ সালে মুক্তি পাওয়া ক্যাটরিনা কাইফ অভিনীত ‘বুম’ সিনেমাটি প্রযোজনা করেছিলেন জ্যাকি ও তার স্ত্রী আয়েশা শ্রফ। কিন্তু সিনেমাটির কারণে রাতারাতি দেউলিয়া হয়ে যেতে হয়েছিল তাদের। এমনকি নিজেদের বাড়িও বিক্রি করতে হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকি বলেন, ‘আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু পারিনি, হেরে যাই। ব্যবসায় এমনটাই হয়। কখনো লাভবান হবেন, আবার কখনো ক্ষতির মুখে পড়বেন। তবে এ ক্ষেত্রে স্বচ্ছতা রাখাটা খুব জরুরি।’

ডার্ক কমেডি ঘরানার ‘বুম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় ক্যাটরিনার। অমিতাভ বচ্চন, গুলশান গ্রোভারের তারকারা থাকলেও ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। জ্যাকির ছেলে টাইগার শ্রফ এ প্রসঙ্গে বলেন, ‘আমার মনে আছে, বাসার ফার্নিচারগুলো একে একে বিক্রি হচ্ছিল। যে জিনিসগুলোর মাঝে আমি বড় হয়েছি, সেগুলোই ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছিল। একদিন আমার নিজ রুমের বিছানাও বিক্রি করা হয়। এর পর আমি মেঝেতে ঘুমাতে শুরু করি। এটি আমার জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা।’

বেশ কিছু দিন ধরে বিটাউনে কান পাতলেই শোনা যাচ্ছে, অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ক্যাটরিনা। এ বিষয়ে অবশ্য মুখ খোলেননি দুজনের কেউই। সম্প্রতি অভিনেতা হর্ষবর্ধন এই জুটির প্রেমের বিষয়টি ফাঁস করেন। এতে বেজায় চটেন ক্যাটরিনা। এ নিয়ে নাকি হর্ষবর্ধনের সঙ্গে বাগ্বিত-াও হয় অভিনেত্রীর।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য