,

ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডব: হেফাজত ইসলাম নেতা গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরসহ বিভিন্ন স্হানে হেফাজত ইসলামের  নেতা-কর্মী ও সমর্থক চালানো তান্ডবে ব্যাপক ভাংচুর ও সহিংসতা ঘটনার অভিযোগে মো: মনির হোসেন (মেম্বার) কে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া  সদর মডেল থানার পুলিশ। তিনি তালশহর ইউনিয়ন হেফাজত ইসলামের সভাপতি ছিলেন। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে সোমবার রাতে গ্রেফতারকৃত হেফাজত নেতা  প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, গত ২৬, ২৭ ও ২৮ শে মার্চ হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে সূদুরপ্রসারি পরিকল্পনার অংশ হিসেবে আশেপাশের বিভিন্ন মাদ্রাসার ছাত্রশিক্ষককে নিয়ে নন্দনপুর, বিশ্বরোড এলাকায় ব্যাপক তান্ডবলীলা চালায়।
এ সময় সে এবং তার সিনিয়র মুরুব্বিদের প্রত্যক্ষ নির্দেশে বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ভাংচুর ও অগ্নিসংযোগসহ ব্যাপক তান্ডব চালায়। উল্লেখ,গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ  বিভিন্ন স্হানে হামলার ঘটনায় জেলায় মোট ৫৫ টি মামলা হয়। এতে  ৫৮১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য