,

ব্রাহ্মণবাড়িয়ায় কাজের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি ফ্ল্যাট  বাসার বাথরুম থেকে রাহিমা (১২) নামের এক কাজের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে পাইকপাড়া বোর্ডিং মাঠের সংগল্ন রওশন আলীর বাসায় এ ঘটনা ঘটে।সে এ বাসায় কাজ করতেন। রাহিমা উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়ায় মায়ের সাথে নানার বাড়িতে থাকতেন। রাহিমা সিলেট জেলার মৃত গোলাপ রব্বানীর মেয়ে।
রহিমার পরিবার ও স্হানীয়রা জানায়, পরিবারে অভাব-অনটনের কারণে ১২ বছর বয়সে রাহিমাকে শহরের পাইকপাড়ার রওশন আলীর বাসায় কাজে পাঠিয়ে দেয়। বছরে দুই বার করে রাহিমাকে বাড়িতে আসলেও গত ৬মাসে তাকে বাড়িতে আসতে দেয়নি বাসার মালিক। সোমবার রাতে খবর আসে রাহিমা নাকি বাথরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রাহিমার মৃত্যু যে ভাবেই  হোক না কেন তার সঠিক তদন্ত হওয়া দরকার।
এব্যাপারে জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমরানুল ইসলাম জানান, রাতে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করছি। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য