,

লন্ডনে রানির বাড়ির সামনে থেকেও ফোন চুরি হয়: পরিকল্পনামন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে আইফোন কেড়ে নিয়েছে এক ছিনতাইকারী। রাজধানীর বিজয় সরণি থেকে গত রবিবার সন্ধ্যায় মোবাইল হারানোর ঘটনা ঘটলেও এখনো উদ্ধার হয়নি আইফোনটি।

এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমার ফোনটি এখনো পাওয়া যায়নি। এটা নিয়ে আমি চিন্তিত নই। আমি শুনেছি, লন্ডনে রানির বাড়ির সামনে থেকেও নাকি ফোন চুরি হয়।

আজ মঙ্গলবার এনইসি সভায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন।
ফোন চুরি হওয়ায় দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কী? এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, আমি এটা মনে করি না। ফোন চুরি হওয়া একটা দুর্ঘটনা মাত্র। এর সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জড়ানো ঠিক হবে না। সার্বিকভাবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো। আমি সংশ্লিষ্টদের মাধ্যমে জেনেছি যে ফোনটি নিয়েছে তিনি ফোনটি চালু করেনি। ফোন চালু না করলে কিভাবে উদ্ধার করবো। ফোনটি এখন ডেড হয়ে আছে। ফোনটি চালু করলেই পাওয়া যেতো।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য