,

আশিকী থ্রি’র নায়ক সুনীল শেঠির ছেলে আহান

news-image

অনলাইন ডেস্ক : বলিউডে অভিষেক হচ্ছে আরও এক তারকা সন্তানের। সুনীল শেঠির মেয়ে আথিয়া এরইমধ্যে বলিউডে আত্মপ্রকাশ করেছেন। এবার অভিষেক হচ্ছে সুনীলের ছেলে আহানের। তার প্রথম ছবি ‘তাড়াপ’ মুক্তি পাবে আগামী সেপ্টেম্বরে। এরইমধ্যে বড় বাজেটের ছবির প্রস্তাব পেয়েছেন আহান। সবকিছু ঠিক থাকলে ‘আশিকী থ্রি’তে নায়ক হিসেবে আসছেন আহান। নায়িকা কে হবেন- তা এখনো চূড়ান্ত হয়নি।

‘তাড়াপ’ ছবির কাজ শেষ হয়েছে মার্চে। সেখানেই আহানকে দেখে মনে ধরে প্রযোজক ভূষণ কুমারের। তিনিই আহানকে নতুন ছবিতে চূড়ান্ত করেছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

উল্লেখ্য, ১৯৯০ সালে মুক্তি পায় ‘আশিকি’ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেন রাহুল রায় ও অনু আগরওয়াল। মুক্তির পর এ সিনেমা তাদের রাতারাতি তারকা খ্যাতি এনে দেয়। ২০১৩ সালে মুক্তি পায় ‘আশিকি-টু’। ব্যবসাসফল এ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য