,

হয় টিকা নিতে হবে, না হলে জেলে ঢুকাবো: ফিলিপাইনের প্রেসিডেন্ট

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের টিকা নিতে অস্বীকৃতি জানালে জেলে যেতে হবে বলে সতর্ক করে দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

সোমবার টেলিভিশনে দেয়া এক ভাষণে এ হুঁশিয়ারি দেন তিনি। দুতের্তে বলেন, আপনাকেই বেছে নিতে হবে- হয় টিকা নিতে হবে, না হলে আমি আপনাকে জেলে ঢুকাবো।

আলজাজিরা জানিয়েছে, চলতি বছরের মার্চ থেকে ফিলিপাইনে ভ্যাকসিন কার্যক্রম শুরু হলেও দেশটির বিভিন্ন ভ্যাকসিন কেন্দ্রে ভ্যাকসিন নেওয়া লোকজনের সংখ্যা অনেক কম। ভ্যাকসিনের প্রতি লোকজনের আগ্রহ কম থাকায় ক্ষেপে গেছেন দুতের্তে। যারা ভ্যাকসিন নিচ্ছেন না, তিনি তাদের বোকা বলে উল্লেখ করেছেন।
দেশটিতে এ পর্যন্ত কমপক্ষে ১৩ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন কমপক্ষে ২৩ হাজার। কিন্তু রাজধানী ম্যানিলায় টিকাদানের হার অনেক কম।

এর আগে করোনার ভ্যাকসিন উদ্ভাবনের জন্য প্রায় দুই লাখ মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য