,

করোনায় রামেকে আরও ১৩ জনের মৃত্যু

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় পাঁচজন এবং উপসর্গে আটজন মারা গেছেন।

মঙ্গলবার রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (২১ জুন) সকাল ৮টা থেকে শনিবার (২২ জুন) সকাল ৮টা পর্যন্ত রামেকের বিভিন্ন ওয়ার্ডে ১৩ জন মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর ১২ জন ও নাটোরের এক জন রয়েছেন। করোনা আক্রান্ত হয়ে মৃতদের পাঁচজনই রাজশাহীর বাসিন্দা। উপসর্গে মৃতদের মধ্যে রাজশাহীর সাতজন ও নাটোরের একজন রয়েছেন।

করোনা ইউনিটে মৃত ১৩ জনের মধ্যে পুরুষ ১০ ও নারী ৩ জন। এদের অধিকাংশের বয়স ৩৫-৬০ বছরের মধ্যে ছিল বলে জানিয়েছেন তিনি।

রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছে ৫৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন। এছাড়া রামেকে করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১৮৪ জন। এছাড়া সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২০৯ জন ভর্তি রয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় রামেকে ৩০৯টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৯৩ জন। যা আগের চেয়ে ৯ জন কম।

করোনা পরীক্ষার বিষয়ে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৭৪ জনের নমুনা পরীক্ষায় ১০২ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৫১ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য