,

করোনাভাইরাস : ২৪ ঘন্টায় দেশে আরও ৭৮ জনের মৃত্যু,শনাক্ত ৪ হাজার ৬৩৬ জন

news-image

গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬৩৬ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬২৬ জনের।

গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬৩৬ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৫৬ হাজার ৩০৪ জনে।

সোমবার (২১ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৮২৭ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ৪৮২ জন।

২৪ ঘণ্টায় ২৪ হাজার ৫০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৫৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ২৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৩ লাখ ৫১ হাজার ৭৯১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৮ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ২৩ জন। এছাড়া, রাজশাহীতে ১৫, খুলনায় ১৪, চট্টগ্রামে ১১, রংপুরে ৯, বরিশালে ৩, সিলেটে ২ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫৬ জন পুরুষ এবং ২২ জন নারী। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৭২ জন। বাকিরা বাসায় মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য