,

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় এক আসামীর  যাবজ্জীবন কারাদণ্ড

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার মহেব আলী (৪৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বিজয়নগর উপজেলার এক মাদক মামলায় একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তার আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক সাবেরা সুলতানা খানম এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মহেব আলী উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামের বাসিন্দা।
একই মামলায় অভিযুক্ত আরও আটজনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেন আদালত। এরা হলেন- নলগড়িয়ার সামসু মিয়ার ছেলে দ্বীন ইসলাম ও ফারুক, একই এলাকার রূপ মিয়ার ছেলে শরীফ, জানু মেকারের ছেলে মানিক মিয়া, শের আলীর ছেলে বোরহান উদ্দিন, মেরাশানীর মৃত তাহের মিয়ার ছেলে জুবায়ের মিয়া, একই এলাকার গিয়াস মিয়ার ছেলে মানিক মিয়া ও জজ মিয়ার ছেলে সাচ্চু মিয়া। মামলার শুনানির সময় ছিলেন আসামি পক্ষের আইনজীবী উম্মে শবনম মুস্তারী মৌসুমী এবং সরকার পক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) শরিফুল ইসলাম।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩ জুন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৭৫ বোতল ফেনসিডিলসহ ৯ জনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য