,

বাসায় তৈরি করুন মজাদার ও স্বাস্থ্যকর চিকেন ফ্রাই

news-image

অনলাইন ডেস্ক : বেশিরভাগ সময় আমরা চিকেন ফ্রাই বাইরে থেকে কিনে খেয়ে থাকি। আর বৃষ্টির দিনে বাসায় নিঃসন্দেহে সবার প্রিয় খাবার এটি। তবে বাইরে থেকে কিনে আনা খাবার কতটুকু স্বাস্থ্যকর তা আমাদের ভাবায়। আবার পুষ্টি নিয়েও থাকে বাড়তি চিন্তা। তাই ঘরে বসে তৈরি করে ফেলুন মজাদার ও স্বাস্থ্যকর চিকেন ফ্রাই। এই সুস্বাদু সকলের প্রিয় খাবার গরম গরম ফ্রায়েড চিকেন তৈরির রেসিপি থাকলো আমাদের আজকের আয়োজনে।

বানানোর জন্য যা যা প্রয়োজন

১. চামড়াসহ মুরগির বড় পিস- ৫০০ গ্রাম

২. লবণ- পরিমাণমতো

৩. সয়া সস- ১ টেবিল চামচ

৪. টমেটো সস- ১ টেবিল চামচ

৫. আদা বাটা -১ টেবিল চামচ

৬. রসুন বাটা -১ টেবিল চামচ

৭. গোল মরিচের গুঁড়ো- ১ টেবিল চামচ

৮.ময়দা- ১.৫ কাপ

৯. কর্ন ফ্লাওয়ার- ১/৪ কাপ

১০. শুকনা মরিচ গুড়ো- ১/২ টেবিল চামচ

১১. তেল- পরিমাণমতো
যেভাবে তৈরি করবেন

প্রথমেই একটি পাত্রে মাংসের টুকরাগুলো নিয়ে সয়াসস, টমেটো সস, আদা বাটা, রসুন বাটা, গোল মরিচের গুড়ো, লবণ, মরিচ গুড়ো, তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর ১-২ ঘণ্টা রেখে দিতে হবে। এখন অন্য একটি পাত্রে ময়দার সঙ্গে কর্ন ফ্লাওয়ার, লবণ, মরিচ গুড়ো দিয়ে ভালো করে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এবার চিকেনগুলোকে নিয়ে ওই মিশ্রণের সঙ্গে ভালো করে মাখিয়ে ডুবো তেলে অল্প আঁচে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে একটি কিচেন পেপারের ওপর রাখুন। এতে অতিরিক্ত তেল ঝরে যাবে। এবার মেয়োনিজ বা সস দিয়ে গরম গরম পরিবেশন করুন ফ্রায়েড চিকেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য