,

দুর্ঘটনার কবলে ইরফান সাজ্জাদ

news-image

বিনোদন ডেস্ক : অল্পের জন্য রক্ষা পেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। পারিবারিক কাজে নিজের বাড়ি চট্টগ্রামে যাওয়ার পথে মুন্সিগঞ্জ গজারিয়া পুলিশ ফাঁড়ির সড়কের সামনে এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এতে ইরফান সাজ্জাদের গাড়ির সামনের অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে মুচড়ে গেলেও অক্ষত আছেন তিনি। তবে একটু এদিক-সেদিক হলেই প্রাণ হারাতে পারতেন।

দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইরফান সাজ্জাদ বলেন, আল্লাহর রহমতে বেঁচে গেছি। অনেক বড় বিপদ হতে পারতো। হাইওয়েতে কখনও এরকম এক্সিডেন্টের মুখোমুখি হইনি।

তিনি আরও বলেন, আমি আমার মতোই গাড়ি চালাচ্ছিলাম। পিছন থেকে বেপোরোয়া গতিতে একটা বাস আসছিল। বাসটাকে সাইড দিলাম। বাসটা আমার ডান পাশে চলে যাচ্ছিল। কিন্তু যাওয়ার সময় আমাকে চাপ দিল। তখন আমি দেখলাম সামনে একটি সিএনজি দাঁড়িয়ে আছে। চেষ্টা করলাম সিএনজিটাকে পাশ কাটিয়ে সামনে একটা খালি জায়গা ছিল ওখানে যাওয়ার। গেলে সেফ হয়ে যেতাম। কিন্তু সিএনজি চালকটা হঠাৎ করে ডানে চেপে গেল। আমি তখন সিএনজি আর বাসের মাঝামাঝি পড়ে গেলাম। জায়গার ওপর হার্ড ব্রেক করলাম। পেছন থেকে আরেকটা গাড়ি এসে জোরে মারলো। পরে পুলিশ এসে সবাইকে ওখান থেকে সেফ করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য