,

সোনমের সাফল্যের পিছনে কলকাঠি নেড়েছেন যারা

news-image

অনলাইন ডেস্ক : সঞ্জয় লীলা বানশালির মতো নামী পরিচালকের হাত ধরে বলিউডে অভিষেক হয় সোনম কাপুরের। ছবির নাম ‘সাওয়ারিয়া’। প্রথম ছবিতে সোনমের সহশিল্পী ছিলেন রনবীর কাপুর ও সালমান খান। ‘সাওয়ারিয়া’র পর বেশ কিছু ছবি করে ফেললেও সু-অভিনেত্রীর তকমা ছিল অধরা। টানা ৬ বছর একের পর এক ফ্লপ ছবির পর ২০১৩ সালে ‘রঞ্ঝনা’ ছবিতে অভিনয় করে প্রশংসা পান সোনম। আনন্দ এল রাইয়ের ছবির জন্য স্কুলপড়ুয়া ‘জোয়া’ হয়ে উঠতে হয়েছিল সোনমকে। বিশ্বাসযোগ্য অভিনয়ের মাধ্যমে সেই প্রথম দর্শকের প্রশংসা পেয়েছিলেন তিনি। ২০১৩ সালের ২১ জুন মুক্তি পেয়েছিল ছবিটি। এতে সোনমের বিপরীতে অভিনয় করেন দক্ষিণী সুপারস্টার ধানুশ।

এই সাফল্যের পিছনে বলিউডের স্বনামধন্য অভিনেত্রী জয়া বচ্চনের অবদানের কথা জানিয়েছিলেন অনিলকন্যা। এক সাক্ষাৎকারে সোনম জানিয়েছিলেন, “জোয়া খুব প্রাণখোলা এবং হাসিখুশি মেয়ে। প্রথমে এই চরিত্রটি করতে অসুবিধা হলেও ‘গুড্ডি’ ছবিটি দেখার পর বিষয়টা সহজ হয়ে যায়। জয়া বচ্চনের বয়স তখন ২০-র কোঠায় ছিল, যখন তিনি সেই ছবিতে অভিনয় করেছিলেন। তার চরিত্র দেখেই একজন স্কুল পড়ুয়ার হাবভাব কেমন হওয়া উচিত, তা বুঝেছিলাম।”

প্রসঙ্গত, ১৯৭১-এ মুক্তি পাওয়া হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ‘গুড্ডি’ বলিউড রোম্যান্টিক কমেডির ইতিহাসে একটা মাইলফলক হিসেবে চিহ্নিত। এক সিনেমা পাগল কিশোরীর ভূমিকায় অনবদ্য অভিনয়ের স্বাক্ষর রেখেছিলেন সে দিনের জয়া।
সোনম আরও জানিয়েছেন, নিজের চরিত্রকে পর্দায় নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে ‘গাইড’ ছবির ওয়াহিদা রহমানের চরিত্রকে রীতিমত ‘নকল’ করেছিলেন তিনি। দুই কিংবদন্তি অভিনেত্রীর থেকে অভিনয়ের পাঠ সাফল্য এনে দিয়েছিল সোনমকে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য