,

জনতার কাতারে দাঁড়িয়ে ভোট দিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : জনতার কাতারে লাইনে দাঁড়িয়ে পৌরসভার ভোট প্রদান করলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ সকাল সোয়া ৯টায় দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি।

স্থানীয়রা জানান, নয়টার দিকে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী কেন্দ্রে এসে দেখেন ভোটারের দীর্ঘ লাইন। এসময় স্থানীয় ভোটাররা তাকে সামনে গিয়ে ভোট প্রদানের অনুরোধ করলেও তিনি এ সুযোগ গ্রহণ করেননি। সাধারণের কাতারে দাঁড়িয়েই তিনি ভোট প্রদান করেন।

এ প্রসঙ্গে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মন্ত্রী-এমপি’র বাইরে আমিও সাধারণ একজন মানুষ। সাধারণ মানুষ যদি ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করে আমাকে নির্বাচিত করতে পারে তাহলে আমি কেন সাধারণের কাতারে দাঁড়িয়ে ভোট দিতে পারবো না? রাজনীতিবিদরা যদি জনগণের কষ্ট না বুঝি তাহলে কিভাবে জনগণের সেবা করবো?
তিনি বলেন, জনগণের কল্যাণেই রাজনীতি করি। জনগণের কাছে থাকার নামই রাজনীতি। ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য