,

সিলেট বিভাগে আরও ৭৭ জনের করোনা শনাক্ত

news-image

সিলেট ব্যুরো : সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এছাড়াও একই সময়ে ২ জনের মৃত্যু হয়েছে প্রাণঘাতী এই ভাইরাসে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৩৮ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১৬ জন ও সিলেট ওসমানী মেডিকেলে আরও ১৮ জনের করোনা শনাক্ত হয়।
নতুন এই ৭৭ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ২৯২ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৮৯০ জন, হবিগঞ্জে ২ হাজার ৫৮৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৪২ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।

এছাড়াও গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৯ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৮ জন, সুনামগঞ্জের ১ জন ও মৌলভীবাজারে আরও ৪১ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ৭৫৪ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫ হাজার ৩৬৯ জন। এছাড়া এ পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৭৯০ জন, হবিগঞ্জে ২ হাজার ৯০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫০৫ জন সুস্থ হয়েছেন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১