,

পটুয়াখালীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২

news-image

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে কেশবপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ সকাল সাড়ে ৮টায় উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর ভোট কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা প্রতীকের আলাউদ্দীন টিটু এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চশমা প্রতীকের মহিউদ্দিন লাবলুর কর্মী সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

জেলা সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান জানান, ভোট কেন্দ্রর বাহিরে এই ঘটনা ঘটে, এখন আবারও ভোটগ্রহণ চলছে।
২ নং ওয়ার্ড ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রিয়াজুল ইসলাম জানান, সাড়ে আটটার দিকে কেন্দ্রের বাহিরে কিছুটা হট্টগোল শুরু হলে ১০ মিনিটের জন্য ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।

এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য