,

ঈদে চমক নিয়ে আসছেন অপূর্ব-মেহজাবীন

news-image

বছরজুড়েই তাদের নাটকগুলো থাকে আলোচনার শীর্ষে। তবে বিশেষ দিবসগুলোতে অপূর্ব-মেহজাবীন জুটির নাটক মানেই দর্শকের জন্য বিশেষ বিনোদনের খোরাক। গেল রমজানের ঈদে বেশ কিছু নাটক দিয়ে তারা দর্শক মাতিয়েছেন।

সেই ধারাবাহিকতায় আসছে ঈদুল আজহাতেও বড় চমক নিয়ে হাজির হচ্ছে ছোট পর্দার বড় জুটি অপূর্ব-মেহজাবীন।গত সপ্তাহে এ দু’জনকে নিয়ে ‘যদি কোনোদিন’ নামের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকের গল্পটি বেশ আলাদা। গান থাকছে দুটি। চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই।নির্মাতা আরিয়ান জানান, ‘গল্পটি ভালো। শুটিংটাও ভালো করেছি। আর পাত্র-পাত্রীর অভিনয় প্রসঙ্গে তো নতুন করে কিছু বলার নেই। ভালো কিছুই হবে আশা করছি।’

গল্পের ধরন প্রসঙ্গে জানা যায়, এতে একজন নামকরা চিকিৎসকের চরিত্রে অভিনয় করলেন জিয়াউল ফারুক অপূর্ব। অন্যদিকে ঘটনাচক্রে এই চিকিৎসকের প্রতি বেশ ক্ষুব্ধ থাকেন মেহজাবীন। কারণ, তার দাবি অপূর্বর ভুল অপারেশনের কারণে তার পরিবারে নেমে আসে ঘন অন্ধকার।অপূর্ব জানান, এতে তিনি অভিনয় করেন কার্ডিয়াক সার্জন ডা. সানিয়াত হোসাইনের চরিত্রে।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে কোরবানির ঈদের বিশেষ চমক হিসেবে ‘যদি কোনোদিন’ উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য