শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চারদিকে অন্ধকার দেখছেন ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের চারদিকে ভয়াবহ অন্ধকার দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি মহাসচিব বলেন, চারদিকে শুধু অন্ধকার দেখতে পাচ্ছি। এর বাইরে কিছুই দেখতে পারছি না। এর মধ্যে জিয়াউর রহমান খুব প্রাসঙ্গিক। এজন্য আমাদের জিয়াউর রহমানকে সামনে নিয়ে আসতে হবে। তাহলেই আলোর পথ দেখতে পাবো।

বর্তমান সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে, লুট করছে এবং লুটপাটের রাজত্ব কায়েম করেছে। আর মেগা প্রকল্প করে গণ লুট চলছে। ১০ হাজার কোটি টাকার প্রকল্প হয়ে যাচ্ছে ৫০ হাজার কোটি টাকার।

ফখরুল আরো অভিযোগ করেন, মহামারি করোনায় এখন পর্যন্ত টিকার কোন নিশ্চিয়তা নেই। এটার নিশ্চয়তা হবেও না। কারণ যারা স্বাস্থ্যখাতের সঙ্গে জড়িত তারা সবাই দুর্নীতিতে জড়িয়ে গেছে। এতো বড় দুর্নীতি করেছে যে, মানুষের জীবনকে তারা মূল্যহীন করে ফেলেছে। আজকে দেশে মানুষের জীবনের কোন মূল্য এমনকি নিরাপত্তাও নেই। খবরের কাগজ খুললেই দেখবেন, গুম ও হত্যার ঘটনা।

রাজধানীতে মা ও বোনকে খুন করার ঘটনা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র নেই বলেই সমাজ ব্যবস্থা নেই। জবাবদিহিতা নেই। এই অবস্থা থেকে ফিরিয়ে আনার দায়িত্ব বিএনপির বলে আমরা মনে করি। আর বিএনপিকে সাহায্য ও সহযোগীতা আপনাদেরকেই করতে হবে, যাতে করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।

 

এ জাতীয় আরও খবর

উত্তর-পূর্বাঞ্চলে ঢলের পানিতে প্লাবন, বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি

ঢাকায় আজ মেঘলা আকাশ, থাকতে পারে বৃষ্টি

ঢাকাসহ ২০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

ইতিহাস গড়লেন বাবর আলী, প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয়

সিলেট সফরে এসে শাহজালাল (র.) মাজারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

সিলেটে সুরমা নদী তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্পের সূচনা

কিউবা নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের, দখলের ইঙ্গিত

পাম্পে জ্বালানি সংকটের জন্য তেল কোম্পানির গাফিলতির অভিযোগ জ্বালানিমন্ত্রীর

এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ বলে জানাল ইসি

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান