,

রাঙ্গুনিয়ায় শুরু শ্রীমঙ্গলে শেষ

news-image

বিনোদন প্রতিবেদক : অনেক ঝড়ঝাপটার পর শেষ হলো নিরব-অপু অভিনীত ‘ছায়াবৃক্ষ’–এর শুটিং। গত বছরের নভেম্বরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি চা–বাগানে ছবিটির বেশির ভাগ শুটিং সম্পন্ন হয়। পরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শুটিং স্থগিত হয়। রোববার শেষ লটে শ্রীমঙ্গলে পাঁচ দিন শুটিং করে ছবিটির দৃশ্যধারণের কাজের পরিসমাপ্তি টানা হয়। সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবি দুর্গাপূজা উপলক্ষে অক্টোবরে মুক্তি পেতে পারে। ছবিটির পরিচালক বন্ধন বিশ্বাস।

ছবিতে চা-শ্রমিকের চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। চুক্তিবদ্ধ হওয়ার সময় চরিত্রটির জন্য পরিচালকের পরামর্শে ওজন কমানোর যুদ্ধে নেমেছিলেন তিনি। অপু বলেন, ‘দীর্ঘদিন ধরে ওজন কমাব কমাব বলে আসছিলাম, কিন্তু করোনার কারণে কোনো শুটিং না থাকায় চাপ বোধ করিনি। আসলে সময়ও হচ্ছিল না। এবার শুটিংয়ের তারিখ চূড়ান্ত হওয়ার কারণে বাধ্য হয়ে ওজন কমানোর যুদ্ধ শুরু করি।’

নিরব এর আগে বেশির ভাগ বাণিজ্যিক ঘরানার ছবিতে কাজ করেছেন। এই প্রথম তিনি একজন চা–বাগানের শ্রমিকের চরিত্রে অভিনয় করলেন। এ বিষয়ে নিরব বলেন, ‘চা–শ্রমিক হিসেবে আমাদের দেশে এক বিশাল জনগোষ্ঠী কাজ করছেন। তাঁদের অনেক অজানা বিষয় জানা যাবে এ ছবির মাধ্যমে। আমি নিজেও অনেক নতুন কিছু জেনেছি। পুরো শুটিং ভালো হয়েছে। দর্শকরা উপভোগ করবেন।’

নিরব-অপু বিশ্বাস ছাড়াও ‘ছায়াবৃক্ষ’তে আরও অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, বড়দা মিঠু, ইকবাল আহমেদ। ‘ছায়াবৃক্ষ’–এর দুটি গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরা কণ্ঠের মঞ্চ থেকে উঠে আসা সময়ের দুই তারকা শিল্পী ইমরান-কোনাল এবং কিশোর-আঁখি আলমগীর। আছে ফজলুর রহমান বাবুর গান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য